anusheh
ভারতের দ্য মেমোরিয়াল অ্যাওয়ার্ড ফর ইয়াং সাউথ এশিয়ানস (মিতো) অ্যাওয়ার্ড জিতেছেন আনুশেহ আনাদিল। নানামুখী সৃজনশীল কাজের স্বীকৃতি এবং মুক্তচিন্তার পৃষ্ঠপোষকতার স্বীকৃতি হিসেবে আনুশেহ আনাদিলকে দেওয়া হয়েছে এই পুরষ্কার। তিনি একজন সংগীতশিল্পী, গীতিকার, সংস্কৃতিকর্মী এবং লোকজ শিল্প উদ্যোক্তা। ১৯৯৮ সালে আনুশেহ গড়ে তোলেন তাঁর ব্যান্ড ‘বাংলা’।
আজ সন্ধ্যায় নয়াদিল্লীতে ইন্ডিয়া হ্যাবিটেট সেন্টারে এই পুরষ্কার প্রদান অনুষ্ঠান হবে। এখানে আনুশেহ গানও করবেন। তার সঙ্গে আছেন বুনো এবং নজরুল।